কাশিয়ানীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির বাবা বৃহস্পতিবার শাহাবুদ্দিন নামের যুবককে আসামি করে মামলাটি দায়ের করেন। গত সোমবার উপজেলার ব্যাসপুর গ্রামে নিজ ঘরে ডেকে নিয়ে মেয়েটিকে শাহাবুদ্দিন ধর্ষণ করে পালিয়ে যায়। শাহাবুদ্দিন ঐ গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। স্কুলছাত্রীকে মেডিক্যাল টেস্টের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
