বাছাইপর্বে শীর্ষে রোমান সানা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

এসএ গেমস আর্চারিতে স্বর্ণজয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়া রোমান সানা বাছাইপর্বে আভাস দিচ্ছেন তেমনই কিছুর। গতকাল শুক্রবার গেমসের রিকার্ভ এককের বাছাইপর্বে সর্বোচ্চ ৬৮৬ স্কোর নিয়ে প্রথম স্থান অর্জন করে মূল পর্বে পা রাখেন তিনি। আজ শনিবার কোয়ার্টার ফাইনালে নেপালি প্রতিপক্ষ অসীম শেরচানের বিপক্ষে লড়বেন তিনি। বাছাইপর্বে ৬৬০ স্কোর নিয়ে তামিমুল ইসলামও উতরে গেছেন। কোয়ার্টার ফাইনালে ভুটানের লাম দর্জির মুখোমুখি হবেন তিনি। নারী এককের বাছাইপর্ব পেরিয়ে আজ কোয়ার্টারে খেলবেন ইতি খাতুন ও মেহনাজ মনিরাও।