প্রিমিয়ার দাবা শুরু আজ

পুলিশে খেলবেন নিয়াজ মোরশেদ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

প্রিমিয়ার দাবা লিগ আজ  থেকে শুরু হবে। নতুন দল পুলিশ খেলবে লিগে। তবে তাদের বড়ো চমক হচ্ছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ খেলবেন পুলিশ দলে। নিয়াজের সঙ্গে আছেন রানী হামিদ, ফাহাদ রহমান প্রমুখ। এরই মধ্যে নিয়াজের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে দাবা ফেডারেশন সূত্রে জানা গেছে। পুলিশও খুশি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারকে পেয়েছে। তারাও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবেন। তবে শক্তিশালী দল গড়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব। নিয়াজ ছাড়া দেশের বাকি চার গ্র্যান্ডমাস্টারকে নিয়েছে সাইফ। সঙ্গে দেশের বাইরে থেকে আনছে আরো দুই গ্র্যান্ডমাস্টার। এবারও তারা শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে।