জাতীয় পার্টি-জেপির জেলা প্রতিনিধি সভা আজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

জাতীয় পার্টি-জেপির জেলা প্রতিনিধি সভা আজ শনিবার। বেলা ১১টায় ধানমন্ডির ২৭ নম্বর সড়কে জিনডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠেয় এই সভায় দুই জন করে জেলা প্রতিনিধি উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। সভায় যথাসময়ে উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।