খন্দকার মোস্তাফিজুর রহমান
বরগুনা জেলার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম খন্দকার জাহিদুর রহমান আসাদ মাস্টারের ছোটো ছেলে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, ঢাকার সাবেক স্টোর অফিসার খন্দকার মোস্তাফিজুর রহমান (৫৮) গত ১ ডিসেম্বর রবিবার রাতে রাজধানীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি মা, ভাই, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ আবদুল বাসেত আকন প্রমুখ।
এম দলিলুর রহমান
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, সেনবাগ দলিল লেখক সমিতির সভাপতি, প্রবীণ ক্রীড়া সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ এম দলিলুর রহমান (৭৫) হূদেরাগে আক্রান্ত হয়ে সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)।
মোহাম্মদ আলী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র সাবেক পরিচালক সৈয়দ নজরুল ইসলামের ভাই সৈয়দ মোহাম্মদ আলী (২২) আর নেই। গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও তিনপ ুত্র রেখে গেছেন।
কামাল উদ্দিন আকন
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন (৬৫) বুধবার দিবাগত রাত ৩টায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। রাতে হঠাত্ অসুস্থ হলে খুলনার বেসরকারি হাসপাতাল ফরটিসে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, শতবর্ষি বাবা রেখে গেছেন।
