মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে নেত্রকোনা রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জগামী ২৬৪ নম্বর ডাউন ট্রেনের ছাদ থেকে গত বুধবার সন্ধ্যায় আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তবে মৃত্যুর কারণ ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি নেত্রকোনা রেলওয়ে স্টেশনে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌঁছে। ট্রেনের ঝাঁকুনিতে ছাদ থেকে রক্ত পড়তে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে ঐ ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সাখাওয়াত হোসেন জানান, মৃত ব্যক্তির গলাকাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রেলওয়ে পুলিশের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
