ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত দুর্ঘটনা প্রবণ ও ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঁক রয়েছে। এসব পয়েন্ট ও বাঁকে ডিভাইডার নির্মাণ করা হয়েছে। ডিভাইডারগুলোতে লাইট রিফ্লেক্টরের (আলোক প্রতিফলক) অভাবে মহাসড়কে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। অন্যদিকে গতিরোধকগুলোতেও (স্পিড ব্রেকার) রং না থাকার কারণে সেগুলোও যানবাহনের ক্ষতি ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (মানিকগঞ্জ) আমির হোসেন বলেন, শিগিগরই লাইট রিফ্লেক্টর ও গতিরোধকে রং এর ব্যবস্থা করা হবে।
