নারী উত্ত্যক্তকারীর জেল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:১৬

নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে বুধবার এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ। গ্রেফতারকৃত শাকিল মিয়া (২৫) তালেবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মোবাইল ফোনে প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে দণ্ড দেন।