রংপুর-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী রিটা রহমানের গণসংযোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:১০

আজ সোমবার দুপুরে ন্যাশনাল পিপলস্ পার্টি অব বাংলাদেশ-এনপিবি’র চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমান রংপুর সিটি বাজার এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে রিটা রহমান বলেন, 'আওয়ামী লীগ ধানের শীষের গণজোয়ার দেখে ভয় পেয়েছে। তারা এখন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। যত বাধাই আসুক বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। বরং আওয়ামী লীগই জনগণের গণজোয়ারে নির্বাচন থেকে সরে যাবে।'

ধানের শীষের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে এনপিবি চেয়ারম্যান বলেন, 'সবখানেই বাধা দেওয়া হচ্ছে। গ্রেফতার ও মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা তবুও মাঠে আছি থাকবো। যদিও কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই।'

এ সময় রিটা রহমান বলেন, 'রংপুরের মানুষ এরশাদ সাহেবকে আর দেখতে চায় না। রংপুর এখন জাতীয় পার্টির দূর্গ নয়। মানুষ পরিবর্তন চায়। সবখানে পরিবর্তনের পক্ষে জোয়ার উঠেছে। এই জোয়ার ধানের শীষের বিজয় ইঙ্গিত। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে শেষ পর্যন্ত ধানের শীষের জয় হবে।'

আরও পড়ুনঃ ঐক্যফ্রন্টের ইশতেহারে যা রয়েছে

গণসংযোগে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি সাহিদার রহমান জোৎস্না, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।

ইত্তেফাক/নূহু