নাটকের এখন অনেক প্লাটফর্ম। টেলিভিশনের বাইরে ইউটিউব, অ্যাপস’সহ নানা মাধ্যমে নাটক হচ্ছে। অন্য অভিনয়শিল্পীরা কীভাবে দেখছেন, সেটা তাদের ব্যাপার। আমি মনে করি, টেলিভিশনের বাইরে ওয়েব সিরিজ, শর্টফিল্মে সুযোগ থাকলে সে তো খুব ভালো কথা। এতে অভিনয়ের সুযোগ বাড়ছে। আমিও তো দুটি ওয়েব সিরিজ করলাম। মাসুদ হাসান উজ্জ্বলের একটা। আর একটা ওয়াহিদ তারেকের। সৌভাগ্য আমার, ওয়েব সিরিজের শুরুতেই তাদের মতো পরিচালক পেয়েছি। এটা আমি ইতিবাচকভাবেই দেখি।
