রংপুরে গাছ উপড়ে আহত ১০

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের জেলা প্রশাসকের বাসভবনের সামনে শতবর্ষী প্রকাণ্ড একটি গাছ উপড়ে গিয়ে এক শিশু ও তিন কলেজছাত্রীসহ অন্তত ১০ জন পথচারী আহত হয়েছেন। এতে প্রায় ৩ ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১টায় হঠাত্ কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়ে। এ সময় একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও দুটি চার্জার রিকশা চাপা পড়ে। এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা।

রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপপরিচালক সামসুজ্জোহা ও সদর ওসি খোরশেদ আলম জানান, অনেক পুরাতন গাছ, মূল-শিকড় না থাকায় হঠাত্ পড়ে যায় গাছটি। ফায়ার সার্ভিসের দুটি টিম ও এলাকাবাসী গাছ কেটে আহতদের উদ্ধার করেন