স্বরূপকাঠিতে ৩৫ জুয়াড়ির কারাদণ্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে জুয়া খেলার দায়ে ৩৫ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার পুলিশ দণ্ডপ্রাপ্তদের পিরোজপুর জেলহাজতে প্রেরণ করেছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু ঐ আদালত পরিচালনা করেন।  জানা গেছে, ঐ দিন রাতে জলাবাড়ি নামক এলাকার সন্ধ্যা নদীতে বনভোজনের নামে ট্রলারে জুয়ার আসর বসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে  আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।