নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার সময় আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনের সামনের খালি জায়গায় মালামাল পোড়ানো হচ্ছিল।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এন এম মিজানুর রহমান জানান, সকালে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য পোড়ানো হচ্ছিল। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি।’
