গফরগাঁওয়ে সাংবাদিক ছিনতাইয়ের শিকার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে শুক্রবার সন্ধ্যায় দৈনিক আজকের প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার ফুয়াদ সালেহীন ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ফুয়াদ সালেহীন জানান, ঘটনার সময় উপজেলার গলাকাটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ফুয়াদ সালেহীন। এ সময় উদ্ভাস কিন্ডার গার্টেনের কাছে তিন-চার জন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ঐ টাকা ও ঘড়ি নিয়ে যায়। বাধা দিতে চাইলে ছিনতাইকারী দল রামদার উলটো পিঠ ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। তার চিত্কারে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়।