টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবক ওপার হতে ইয়াবার চালান নিয়ে সাতাঁর কেটে নাফ নদী অতিক্রম করে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সীমান্ত রক্ষী বিজিবি জওয়ানেরা। সুত্র জানায়, শনিবার ভোর ৪টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জাদিমোরা সীমান্তে টহল দেওয়ার সময় নাফনদী সাতাঁর কেটে একটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের পর কেওড়া বন দিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইয়াবার বস্তাসহ আটক করে। মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি), এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।