কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ১৫ গৃহহীন পরিবারকে ঘর এবং মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ১০০ ছাত্রছাত্রীর মধ্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। শনিবার জেলার আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল এবং ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীন ১৫ পরিবারকে ঘর প্রদান করা হয়। জানা যায়, পাঁচথুবী ইউনিয়নের আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৬৫ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রীর মধ্যে ১০০ বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া একই ইউনিয়নের দরিদ্র ও গৃহহীন পরিবারকে ১৫টি ঘর প্রদান করা হয়। সাইকেল বিতরণ ও ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল।
