ঝিনাইদহে তিন গরু চোর আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে শুক্রবার রাতে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকে থাকা দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। আটকরা হলো বাদল মণ্ডল, আকালে ও মঞ্জুর আলী। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সদর উপজেলার সাধুহাটি এলাকায় গরু চোর চক্র অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক ও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।