নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে দুটি ইটভাটা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রুখ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ ইটভাটাগুলো হলো উপজেলার সররাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম তানভিরের মেসার্স এম টি বি ব্রিক ও আমানুল্লাহর ফেভারিট ব্রিকস।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান, নরসিংদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাকির হোসেন, মহসিন প্রধান প্রমুখ।
