মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিলসহ কার্গো আটকের ঘটনায় মামলা দায়ের হয়েছে। র্যাব-৬ এর ডিএসি মো. জয়নাল আবেদিন বাদী হয়ে শুক্রবার রাত ৮টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ভারত থেকে নিয়ে আসা সিমেন্ট তৈরির ৭৬৩ টন ফ্লাইএ্যাশ বহনকারী কার্গো এমভি বঙ্গতরী আটক দেখানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্গোর মাস্টার ছাগলনাইয়া উপজেলার মোসলেম উদ্দিন (৫১), তার ছোটো ভাই গ্রিজার সিরাজ উদ্দিন (৪৮) ও সহকারী মাস্টার হাতিয়া উপজেলার ফারুক হোসেনকে (৩৩)। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ঠাকুর দাশ মণ্ডল বলেন, ফেনসিডিলসহ কার্গো আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
