স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার দাবা লিগের প্রথম আসরে খেলতে এসেই জয় তুলে নিয়েছে পুলিশ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার দাবার প্রথম রাউন্ডে পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে হারায়। সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে তিতাস ক্লাবের বিরুদ্ধে এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে বিমানকে এবং নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে হারায়। খেলা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদে।
বিজয় দিবস হকির শুরুতেই পুলিশের হার
স্পোর্টস রিপোর্টার
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় নৌবাহিনী ২-০ গোলে সোনালী ব্যাংককে হারিয়েছে। কৃষ্ণ কুমার ও ফজলে হোসেন রাব্বী গোল করেন। একই মাঠে দ্বিতীয় খেলায় সেনাবাহিনী বড়ো জয় পেয়েছে। ১২-২ গোলে হারিয়েছে পুলিশকে। বিজয়ী দলের মিলন হোসেন ৪, সোহানুর রহমান ৩, হাসান জোবায়ের নিলয় ২, মামুন মিয়া ২, আহসান হাবিব ১ এবং বিজিত দলের খলিলুর হূদয় ও মাহফুজুর রহমান গোল করেন। আজ বিকেএসপি ও বিমান বাহিনী ম্যাচ।
সৈয়দ আশরাফ স্মৃতি ফুটবল নেত্রকোনা ফাইনালে
কিশোরগঞ্জ প্রতিনিধি
সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবলে নেত্রকোনা জেলা দল ফাইনালে উঠেছে। গতকাল শনিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় নেত্রকোনা জেলা দল ৩-১ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে। নেত্রকোনার পক্ষে গোল করেন লয়েল, পাপন ও ইউসুফ এবং নরসিংদীর পক্ষে সেগু পেনালটি কিকে একমাত্র গোল করেন। আগামীকাল সোমবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে কিশোরগঞ্জ ও গাজীপুর।
কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ ভলিবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ দল ২-০ সেটে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ দলকে হারিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় কিশোরগঞ্জ অঞ্চলের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী। এ সময় গুরুদয়াল কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, উপাধ্যক্ষ মো. আল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
