গত ৫ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘সরকারি জমি নিয়ে ১৯ বছর ধরে মামলা’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। কিশোর সাহা ও বিপুল ঘোষ গং-এর এক সম্মিলিত প্রতিবাদ লিপিতে দাবি করা হয়, রিপোর্টটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর নয়। রিপোর্টে সরকারি সম্পত্তি বলে যা উল্লেখ করা হয়েছে তা ব্যক্তি মালিকানাধীন। সি এস ১৭৭ দাগে গৃহায়ন ও গণপূর্তের কোনো স্বার্থ ও স্বত্ব নেই।
প্রতিবেদকের বক্তব্য :জমি সংক্রান্ত মামলার সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের দেওয়া তথ্য ও জমির বর্তমান দখলে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেই রিপোর্টটি তৈরি করা হয়েছে। তাই বস্তুনিষ্ঠ না হওয়ার কোনো অবকাশ নেই। তাছাড়া তথ্যেরও কোনো ঘাটতি আছে বলে মনে করি না।
