বলিভিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস চিকিত্সা নিতে কিউবায় গেছেন। তার সরকারের সাবেক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করে। গত নভেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর মেক্সিকোতে আশ্রয় নেন মোরালেস। কিউবা তার অন্যতম সমর্থক দেশ। তিনি আগেও কিউবায় চিকিত্সা নিতেন বলে জানা গেছে। —রয়টার্স
