বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মঞ্চে ওঠেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ চলবে লেজার লাইট শো। রাত ৮টা ৫৫ মিনিটে গান গাইবেন ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের।

এরপরই আসবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার পরই মঞ্চে আসবেন মূল আকর্ষণ বলিউড ‘ভাইজান’  খ্যাত অভিনেতা সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে তার দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের মাঠের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/বিএএফ