এলকো কেবলসের উদ্বোধন
রূপালী ব্যাংকের অর্থায়নে নির্মিত সম্পূর্ণ আধুনিক সুবিধা নিয়ে চালু হয়েছে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড। গাজীপুরের শ্রীপুরে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন এলকো কেবলসের চেয়ারম্যান রনদীপ দাসগুপ্ত, ম্যানেজিং ডিরেক্টর তারেক মাহমুদ, রূপালী ব্যাংকের জিএম শফিকুল ইসলাম, আবদুর রহিমসহ ব্যাংক ও এলকো কেবলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, দেশের উন্নয়নে তরুণদেরও এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা সবসময়ই উল্লেখযোগ্য। দেশের উন্নয়নে এবং এদেশের ব্যবসায়ীদের উন্নয়নে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের উন্নয়নে ব্যবসায়ীদের পাশে আমরা থাকব।
বাকিতে মাল বিক্রির ফলে অনেক সময় ব্যবসায় লোকসান হয়, ফলে শুধু খেলাপি ঋণ নিয়ে কথা বললেই হবে না। হাজার হাজার ব্যবসায়ী বিলীন হয়ে যাচ্ছে শুধু বাকিতে মাল বিক্রির কারণে। বাকি বা ট্রেড ক্রেডিট থেকে বের হওয়ার জন্য এ নিয়ে ভাবতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীদের ‘চেইন ল্যান্ডিং’ নামে আমরা রুপালী ব্যাংক নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। এই প্রোডাক্টের মাধ্যমে ট্রেড ক্রেডিটের সমস্যা অনেকটাই সমাধান হবে।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ আরো বলেন, সারা বিশ্বে এ পর্যন্ত ৮৫ শতাংশ অগ্নিকাণ্ড হয়েছে শর্ট সার্কিটের কারণে। আর শর্ট সাকির্টের বেশিরভাগই হয়ে থাকে ক্যাবলসের গুণগত মানের দিক থেকে দুর্বল হলে। সেক্ষেত্রে আমি মনে করি এলকো ক্যাবলস গুণগতমান বজায় রেখে বাজারজাত করবে।—প্রেস বিজ্ঞপ্তি
