হেরে সুযোগ হারাল জুভেন্তাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২০

রোমার সঙ্গে ইন্টার মিলানের গোলশূন্য ড্র জুভেন্তাসের সামনে শীর্ষে ওঠার দারুণ সুযোগই করে দিয়েছিল গত শনিবার। কিন্তু ল্যাজিওর মাঠে হেরে সেটা নষ্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল জুভেন্তাসই। ২৫ মিনিটে রোনালদোর পা থেকে আসে গোলটি। তবে বিরতির একটু আগে সমতা ফেরায় স্বাগতিক ল্যাজিও। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন লুইজ ফেলিপে। এরপর দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ছিল ল্যাজিওরই কর্তৃত্ব। এর ওপর ৬৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর লালকার্ড কোণঠাসাই করে ফেলে জুভেন্তাসকে। ৭৪ মিনিটে সার্জেই মিলিঙ্কোভিচ স্যাভিচের গোলে পিছিয়ে পড়া জুভেন্তাসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ফিলিপ কাইকেদো। যোগ করা সময়ে তার করা গোলে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে জুভেন্তাস।