প্রিমিয়ার দাবা
স্পোর্টস রিপোর্টার
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত ওয়ালটন প্রিমিয়ার দাবার দ্বিতীয় রাউন্ডের খেলায় পুলিশ ৪-০ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে, সাইফ ৩-১ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে এবং নৌবাহিনী ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে হারিয়েছে। পুলিশের গ্র্যান্ড মাস্টার যোবাভা বাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, মিখাইল মেচডলিশব্যালি ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান যথাক্রমে সোনারগাঁও চেস ক্লাবের মানিক, নেপালের প্রকাশ চন্দ্র, ইকরামুল হক সিয়াম ও সংকলন ভারতীকে হারান। সাইফের বেলেরুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ ও গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার লুগোভস্কয় ম্যাক্সিম ও অনত চৌধুরীকে হারান। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার খুশেনখোজায়েভ যথাক্রমে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফালির সাথে ড্র করার কৃতিত্ব দেখান। আজ বেলা ৩টা থেকে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
