স্পোর্টস রিপোর্টার
কেরানীগঞ্জ ঘাটারচর ক্রীড়াচক্রের উদ্যোগে বছিলা ব্রিজের ওপারে ঘাটারচর মাঠে ১৩ ডিসেম্বর থেকে শহিদ বিজিবি সদস্য মুক্তিযোদ্ধা মজিবর স্মৃতি চতুর্থ নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
সব দলের উন্মুক্ত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার, রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা প্রাইজমানি। কেরানীগঞ্জের বাইরের আগ্রহী দলগুলোর জন্য এন্ট্রি ফি লাগবে না।
আগ্রহী দলগুলোকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নাম এন্ট্রি করতে (মাছুদ ০১৭৮৮৬২৫০৯২) করতে বলা হয়েছে। প্রতি বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় টুর্নামেন্ট নিয়ে উত্সব হয় এলাকায়। দেশের সাবেক তারকারাও এই টুর্নামেন্ট দেখতে হাজির হন। সন্ধ্যার পর প্রতিদিন ফুটবল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হন। আয়োজকেরা এবারও মনে করছেন মজিবর স্মৃতি ফুটবল আবারও সাড়া ফেলবে।
