ডোমারে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পশ্চিম বোড়াগাড়ী যুব-ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী পুরাতন পরিষদ সংলগ্ন মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা তিনটি গ্রুপে বিভক্ত করে ৪১টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।