স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের র্যাব-১৩-এর সদস্যরা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মাদক মামলার আসামি মো. শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানার ৭ নম্বর পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন, দুইটি মোবাইল ফোন এবং দুইটি সিমকার্ডসহ সন্ত্রাসী মো. শরিফুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
