নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটের দৌলখাঁড় কেবিএম ইটভাটার এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মো. আলা উদ্দিন নামের ঐ শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। আলা উদ্দিন নোয়াখালী জেলার চরজব্বর থানার উত্তর ব্যাগ্যা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, আলা উদ্দিন, সালাহ উদ্দিন ও হূদয় তারা তিন ভাই ঐ ইটভাটায় শ্রমিকের কাজ করে। রবিবার দুপুরে আলা উদ্দিন মারা যায়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার এসআই আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
