মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে।
বিভিন্ন মামলার পলাতক আসামিরা হচ্ছে—উপজেলার গোলখালী গ্রামের কবির হোসেন, একই গ্রামের আল-আমিন সিকদার, উত্তর আমড়াগাছিয়া গ্রামের রণজিত চন্দ্র শীল এবং দেউলী গ্রামের আবদুল হান্নান। মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকাত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃতদের রবিবার মীর্জাগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
