নজরুল বিশ্ববিদ্যালয় ও ফেরদৌসি বিশ্ববিদ্যালয়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও মূল্যবোধ ছড়িয়ে দিতে শিক্ষা ও গবেষণা কাজে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রবিবার ইরানের উদ্দেশ্যে যাত্রা করেন।
