দুবাই ফেরত যাত্রী থেকে ২০টি স্বর্ণের বার জব্দ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

চট্টগ্রাম বিমানবন্দর

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রবিবার দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। আটক যাত্রী মোহাম্মদ অহিদুল আলমের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৩৪০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বিমান বন্দর সূত্র জানায়, সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে করে অহিদুল দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসে। কাস্টমস কর্মকর্তারা তল্লাশির সময় ঐ যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। জ্যাকেটের ভেতরে কৌশলে এসব স্বর্ণের বার লুকানো ছিল। আটককৃত অহিদুল দুবাইতে থাকেন। কয়েক মাস পর পর দেশে আসেন। বিমানটি চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তার বাড়ি চট্টগ্রামে হলেও না নেমে তিনি ঢাকায় যাচ্ছিলেন। সম্ভবত স্বর্ণের বারগুলো ঢাকায় পৌঁছানোর কথা ছিল। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।