চরফ্যাশনে ২৫ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশনের মাইনুদ্দিন ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে রবিবার ভোরে জাটকা ইলিশসহ ৩ লাখ মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার চরগেরা জাল, ১০টি বিহুন্দি জাল এবং দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে চরকচ্ছপিয়া কোস্ট গার্ড। এ সময় প্রায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

চরকচ্ছপিয়া কোস্টগার্ড কমান্ডার আলমগীর হোসেন জানান, তার নেতৃত্বে ভোরে মাইনুদ্দিন ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ২৫ মণ জাটকা ইলিশসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।