ফুলবাড়ীতে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা 

ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে উপজেলার বালারহাট বাজারের লতিফ মুন্সির দোকানে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। এ সময় এক সেট তাস, প্রায় ১৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফকারকৃত পাঁচ জুয়াড়িকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।