‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব’
বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের আয়োজনে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব। প্রতিবারের মতো এবারো উত্সবে বাংলাদেশের চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বাংলাদেশি ব্যক্তিত্বকে উত্সবের পক্ষ থেকে হীরালাল সেন আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়াও উত্সবে অংশ নেওয়াদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কারের সঙ্গে দেওয়া হবে প্রখ্যাত বাংলাদেশি শিল্পী কাইয়ূম চৌধুরীর ডিজাইনকৃত একটি উত্সব স্মারক ও সার্টিফিকেট।
৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উত্সব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। উত্সবের মূল কেন্দ্র হিসেবে থাকছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন।
এছাড়াও চলচ্চিত্র দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন ও একাডেমির সেমিনার হলসমূহ। বিশ্বের ৪৫টি দেশের অন্তত শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যের ছবি বিভিন্ন বিভাগে দেখানো হবে এই উত্সবে।
০
