ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হকের কোলন ক্যান্সারের সর্বাধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সমন্বয়ে লেপারোস্কোপিক সার্জারি ও পায়ুপথের পাইলস, ফিস্টুলার অপারেশন পদ্ধতি পরিদর্শন করেছে ইংল্যান্ডের একটি প্রতিনিধি দল। ইংল্যান্ডের মেডিক্যাল রিয়্যালেটিজ লিমিটেড কোম্পানির তিন সদস্যের টিম গত ৭ ডিসেম্বর ইডেন মাল্টি কেয়ার হসপিটালে এ পরিদর্শনে আসে। ইংল্যান্ডের এই কোম্পানিটি বিশ্বব্যাপী চিকিত্সাসেবায় ডকুমেন্টারি তৈরি করে তা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেয়। অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে চিকিত্সাসেবায় বাংলাদেশের সুখ্যাতি উপস্থাপন করতে পেরে ভালো লাগছে।
