চীনের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে স্থানীয় মোগাদিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করে।
চায়না হারবার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং জেনহং, মোগাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মাস্টার, মোগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মো. নুরুল গনিসহ চায়না হারবারের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
চায়না হারবারের প্রতিনিধিরা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী, স্কুল ইউনিফরম, জুতা ইত্যাদি বিতরণ করেন। সংস্থাটির পক্ষ থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়। এছাড়াও, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিভিন্ন সামগ্রীও প্রদান করে চায়না হারবার। শিক্ষার্থীদের জন্য আয়োজিত অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা এবং বিনোদনমূলক অনুষ্ঠান।
বিগত প্রায় ৩০ বছর যাবত্ চায়না হারবার বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে, প্রতিষ্ঠানটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ ৯টি উন্নয়ন প্রকল্পে কাজ করছে।—প্রেস বিজ্ঞপ্তি
