ইবি অ্যালামনাইয়ের সভাপতি সাজু, সম্পাদক শাহ মঞ্জুরুল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

 

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ছাত্র এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি মো. জালাল উদ্দিন তুহিন। ৬৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির প্রথম সভা শনিবার অনুষ্ঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি