শহিদ নজরুল
আজ সোমবার শহিদ নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর গজারিয়া থানার বাউশিয়ায় পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নজরুল শহিদ হন। তিনি গজারিয়া থানা বি এল এফ মুক্তিবাহিনীর কমান্ডার, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সদস্য ছিলেন। তিনি বি এ শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ নজরুল ইসলাম স্মৃতি পরিষদ ও এলাকার জনগণ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় কোরআনখানি, সকাল ৯টায় শহিদের মাজারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় আলোচনা সভা এবং দুপুর ১টায় দোয়া মাহফিল।
