শহরের টানবাজারে কাস্টমস বন্ড কমিশন অভিযান চালিয়ে প্রায় দশ টন বন্ডেড সুতা উদ্ধার করেছে। এ সময় গোডাউনটি সিলগালা করা হয়। রবিবার বিকেলে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত সুতার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনের ডেপুটি কমিশনার রিজভী আহমেদ। তিনি জানান, দীর্ঘদিন যাবত্ বন্ডেড সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। এই বন্ডেড সুতা খোলা বাজারে চলে যাওয়াতে দেশীয় শিল্প হুমকির মুখে পড়ছে।
