লিয়াকত হোসেন খোকা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি পুনর্নির্বাচিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

জাতীয় পার্টির (জাপা) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বেলাল হোসেন পুনরায় সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। লিয়াকত হোসেন খোকা স্বেচ্ছা

সেবক পার্টির সভাপতির পাশাপাশি বর্তমানে জাপার কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব। এর আগে তিনি দীর্ঘদিন জাতীয় যুব সংহতিরও সভাপতির দায়িত্ব পালন করেন।