স্পিকারের সঙ্গে বিমসটেকের সেক্রেটারি জেনারেলের সাক্ষাত্

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম শহীদুল ইসলাম গতকল রবিবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা বিমসটেকের কার্যক্রম, সদস্যভুক্ত দেশসমূহের মাঝে সম্পর্ক উন্নয়ন ও সংসদীয় চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে স্পিকার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিমসটেক খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধিতে এ সংস্থা বিশেষ অবদান রাখতে পারে। সংসদগুলো বিমসটেকের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএ, আইপিইউ, পিইউআইসির মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বিমসটেকের সঙ্গেও জাতীয় সংসদ কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।