মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে কী ধরনের অভিযোগ গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা করছেন ডেমোক্র্যাটরা। শনিবার রূদ্ধদ্বার বৈঠক করেছে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সদস্যরা। রবিবারও একইভাবে বৈঠক করার কথা। তারা আর্টিকেল অব ইমপিচমেন্ট তৈরির চেষ্টা করছেন। এর ওপর আগামী বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে। জেমি রাসকিন নামের এক কংগ্রেসম্যান জানিয়েছেন, তারা তদন্তে যেসব তথ্য পেয়েছেন এবং সংবিধান বিশেষজ্ঞরা যা বলছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই করছেন। এরপর সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। -রয়টার্স
