ব্রিটেনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৪২

ব্রিটেনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা চলছে। আগামী বৃহস্পতিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোটাভুটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হচ্ছে। সরকারি দল কনজারভেটিভ এবং বিরোধী লেবার পার্টির মধ্যেই মূল লড়াই হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বিরোধী নেতা জেরেমি করবিন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে বরিস জনসন বলেন, ঐতিহাসিক ভোটে জয় পেলে ব্রেক্সিট কার্যকরা হবে এবং এরপর ব্রিটেন সামনের দিকে এগিয়ে যাবে। আর করবিন বলছেন, এই ভোটের মাধ্যমে ব্রিটেন নতুন পথে যাত্রা শুরু করবে। জরিপে বরিসের দল এগিয়ে থাকলেও করবিনের দলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এবারের নির্বাচনে সম্প্রতি লন্ডন ব্রিজে হামলা নতুন ইস্যু হিসেবে প্রচারণায় স্থান পাচ্ছে। হামলায় নিহত জ্যাক মেরিতের বাবা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ঐ হামলা নিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। বরিস স্বীকার করেছেন, তিনি নিহতদের স্বজনদের সঙ্গে আলাপ করেননি। - ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট