ফ্লোরিডার নৌ ঘাটিতে গুলি চালানোর আগে সৌদি বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলশামরানি বন্দুক হামলার ভিডিও দেখেছিলেন। তিনি অন্যদেরও ঐ ভিডিও দেখিয়েছিলেন। প্রশিক্ষণে আসা কিছু সৌদি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার কারণ উদঘাটনের চেষ্টা করছে তদন্তের দায়িত্বে থাকা এফবিআই। অনলাইন মনিটরিং গ্রুপ জানিয়েছে, হামলার আগে মোহাম্মদ আলশামরানি টুইটারে যুক্তরাষ্ট্রবিরোধী কিছু বার্তাও প্রকাশ করেছিল। -বিবিসি
