গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্নের দাবি উত্তর কোরিয়ার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৪২

খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সম্পন্নের দাবি করেছে উত্তর কোরিয়া। পরীক্ষা দেশটির কৌশলগত কাজে লাগবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। একটি স্যাটেলাইট উেক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। বিশ্লেষকরা মনে করছেন, এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা স্যাটেলাইট লঞ্চারের কোনো ইঞ্জিনে জ্বালানির ভূমি পরীক্ষা হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু অস্ত্রমুক্ত হতে হবে। না হলে তাকে সবকিছুই হারাতে হবে -বিবিসি