সনদ ও নগদ অর্থ পাবেন বিজয়ীরা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩১

শুরু হচ্ছে সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ

দক্ষ সাইবার নিরাপত্তাকর্মী খুঁজে বের করতে অ্যাট বাংলাদেশের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতা। আজ (১০ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে শুরু হচ্ছে এ আয়োজন। এবারের আয়োজনে মূল প্রতিযোগিতার বিষয় ওয়েব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। পাশাপাশি ক্যাসপারস্কি বাগ বাউন্টিং প্রোগ্রামে অংশ নিয়ে অর্থ জিতে নেওয়ার সুযোগ পাবেন প্রতিযোগীরা।

গতকাল রাজধানীর বেসিস অডিটোরিয়ামে আয়োজিত প্রেস মিটে এ প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ট্যাবলেট পিসি দেওয়া হবে।

প্রতিযোগিতা অংশগ্রহণ করতে নিবন্ধন করা যাবে https:// cyberchallenge.com.bd/registration ঠিকানায়।