গুগলে সংরক্ষিত রয়েছে আপনার অনেক ব্যক্তিগত তথ্য। যদি এ বিষয়টি নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়। এমন যন্ত্রণা থেকে রেহাইয়ের পথ খুঁজছেন কেউ কেউ। যারা এমন যন্ত্রণায় রয়েছেন তাদের জন্যই এ টিপস।
এজন্য প্রথমে গুগল ম্যাপ চালু করতে হবে। সেখানে বাম দিকে থাকা মেনু বারে ক্লিক করতে হবে। এরপর নির্বাচন করতে হবে ‘Your timeline’ অপশনটি। পেজটি চালু হলে সেখানে তিনটি ডট দেখা যাবে। সেখানে ক্লিক করে বেছে নিতে হবে সেটিংস ও প্রাইভেসি ‘Settings and Privacy’ অপশনটি। পেজটি চালু হলে ‘Automatically Delete Your Location History’ অপশনটিতে ক্লিক করতে হবে। ম্যানুয়ালি ডিলিট করা না পর্যন্ত, ৩ মাস পর্যন্ত গুগল লোকেশন হিস্ট্রির তথ্য সংরক্ষণে রাখতে পারবে। কতোদিন পর্যন্ত গুগলকে ডেটা সংরক্ষণে রাখতে দিতে চান তা নির্ধারণ করতে বেছে নিতে হবে যেকোনো একটি অপশন।
০
