কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই আলম ছিদ্দিকী।
সোমবার দুপুরে উপজেলার কুশোডাঙ্গা গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের ইউনুছ সানার ছেলে রফিকুলের বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিয়ের খবর পেয়ে কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই আলম ছিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। অভিযানের খবর পেয়ে বরসহ তার লোকজন পালিয়ে যায়।
এ সময় কয়রা থানার এসআই শাহাবুদ্দিন, ভূমি অফিসের পেশকার আনিসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
